• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

থানচিতে পুলিশ-বিজিবি-সন্ত্রাসীদের গোলাগুলি, এলাকায় আতঙ্ক

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পুলিশ-বিজিবি ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলাগুলি চলছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে গোলাগুলির ঘটনা শুরু হয়। যা এখনও চলছে বলে জানা গেছে। এ অবস্থায় ওই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

Advertisements

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ-বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হয়। তারা এখনও হতাহতের কোনো খবর জানেন না। এলাকার স্থানীয়রা ভয়ে বাড়িতে অবস্থান করছেন। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থানচি বাজার এলাকায় গোলাগুলি চলছে। বাজারে পুলিশ-বিজিবির সঙ্গে কাদের গোলাগুলি চলছে সেটা নিশ্চিত করা যায়নি। বাজারের পাশে অন্য আরেকটি জায়গায় মোট দুটি জায়গায় গোলাগুলি চলছে।

গোলাগুলির বিষয়ে তাৎক্ষণিক পুলিশ বা বিজিবির বক্তব্যও পাওয়া যায়নি।


আরো খবর