• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহারে গলায় ফাঁস দেওয়া গৃহবধূর মরদেহ উদ্ধার 

আদমদীঘি প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে গলায় ফাঁস দেওয়া তমিনা আক্তার বৈশাখী (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে শহর পুলিশ। বৈশাখী উপজেলার  সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর মোহনের স্ত্রী। বুধবার বেলা ১২টায় একই মহল্লায় ওই গৃহবধূ তার বাবার বাড়িতে শয়ন ঘরের আড়ার সাথে ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানিয়রা জানান, মাত্র চার মাস আগে মৃৃত আজিজার রহামান আজিজের মেয়ে বৈশাখীর সাথে একই মহল্লার মোহন নামের এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকে বৈশাখী তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। মায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যে মনোমালিন্য হতো। এক পর্যায়ে বুধবার বেলা ১২টায় সকলের অগোচরে বাবার বাড়িতেই শয়ন ঘরের আড়ার সাথে ওড়নার ফাঁস দিয়ে বৈশাখী ঝুলতে থাকে। তার মা গোলাপী বেগম তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করতে শুরু করেন। প্রতিবেশিরা এগিয়ে এসে তার মরদেহ দেখে পুলিশে খবর দেন।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আরো খবর