• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

র‌্যাবের অভিযানে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫  জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামে অভিযান চালিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৩) উদ্ধার করেছে।  একই সঙ্গে নূর আলম হোসেন (২০) নামে অপহরণকারী একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে রাজশাহী র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার নুর আলম জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। আর অপহরণের শিকার ওই শিক্ষার্থীর বাড়ি বিষ্ণুপুর গ্রামে।

Advertisements

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল মঙ্গলবার বিকেলে অপহরণকারী মো. নুর আলম হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

ঘটনা সূত্রে জানা গেছে, গত সোমবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ওই শিক্ষার্থীকে জয়পুরহাট সদর থানাধীন সৈয়দ আলীর মোড় এলাকা থেকে অপহরণ করেন নুর আলম। পরে ভিকটিমের পরিবার অনেক খোঁজাখুঁজির পর কোথাও তাকে খুঁজে না পেয়ে বাবা খঞ্জনপুর এলাকায় র‌্যাবের টহল টিমকে দেখতে পেয়ে মেয়ে অপহরণের বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের পর র‌্যাবের একটি অভিযানিক দল নুর আলমকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন মালঞ্চা এলাকা থেকে নুর আলমকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃতকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো খবর