• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বড়াইগ্রামে যুবকের মৃতদেহ নামিয়ে বাসটি চলে গেলো ঢাকার দিকে

বড়াইগ্রাম প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নাটোরের বড়াইগ্রামে মধ্যরাতে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ নামিয়ে রেখে বাসটি চলে গেছে ঢাকার দিকে। সোমবার দিবাগত রাত একটার স্থানীয়রা উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

Advertisements

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন জানান, অজ্ঞাত ওই মৃতদেহটির দেহ তল্লাশী করে পকেট থেকে হা-মীম যাত্রীবাহি বাসের টিকিট পাওয়া যায়। টিকিটে লেখা ছিলো চাপাই টু বনপাড়া। এতে বুঝা যাচ্ছে ওই যুবক চাপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলো এবং নাটোরের বনপাড়া ছিলো গন্তব্য। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ওই যুবক পাবনা যাওয়ার জন্যই বনপাড়া পর্যন্ত টিকিট কেটেছেলো।

তার কাছ থেকে পানির বোতল ও বিস্কুটের প্যাকেট পাওয়া যায় এবং পকেটে মানিব্যাগ বা টাকা-পয়সা পাওয়া যায়নি। সম্ভবতঃ অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সে জীবন হারায়। তার পরণে ছিলো জিন্স প্যান্ট ও ফুল হাতা টি-শার্ট। মঙ্গলবার সকালে তার মৃতদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো খবর