• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বদলগাছীতে বাসের ধাক্কায় আরেক যুবকের প্রাণ গেল

বদলগাছী প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষ্ণ রবিদাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২রা এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা সদরে বদলগাছী ব্রীজ সংলগ্ন এ দূর্ঘটনাটি ঘটে।

Advertisements

নিহত কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

জানা যায়, মঙ্গলবার অটোরিকশা যোগে বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন কৃষ্ণ। বদলগাছী সদরে ব্রীজের পাশে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস এসে অটোরিকশাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে কৃষ্ণ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) মাহবুবুর আলম বলেন, দূর্ঘটনায় আহতের পর উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।


আরো খবর