• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এসএসসি ব্যাচ-২০০৩ এর উদ্যোগে শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

আদমদীঘি  প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বগুড়ার আদমদীঘি উপজেলায় শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ২০০৩ এর এসএসসি ব্যাচ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাঁপাপুর ইউপির বিহিগ্রাম এলাকায় বিহিগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের প্রাপ্তন শিক্ষার্থীরা প্রায় শতাধিক দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

Advertisements

তারা বিহিগ্রাম ও ভেনল্যা গ্রামের বিভিন্ন বাড়ি মাদ্রাসা ঘুরে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন। বিতরণকৃত প্রতিটি প্যাটেকে ভেতরে ছিল এক লিটার সোয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি সেমাই, দুধ, আটা ও বিভিন্ন মসল্লা।

এ ব্যাপারে এমরান হোসেন নামের সাবেক শিক্ষার্থী বলেন, আমারা কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগটি নিয়েছি। এবার আমরা ছোট পরিসরে শুরু করলাম। আগামী বছর থেকে ইনশাআল্লাহ আরও বড় পরিসরে এই আয়োজন করবো। ইফতার ও ঈদ সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, মোস্তফা, ফারুক, জিয়া, রেজাউল, আব্দুল হাই প্রমূখ।


আরো খবর