• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পালিয়ে বাংলাদেশে এলো মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

শনিবার (৩০ মার্চ) ভোরে ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসে সেনাবাহিনীর এই তিন সদস্য।

Advertisements

পরে সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে তাদের সঙ্গে থাকা অস্ত্র জমা নেয় এবং তাদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে নতুন আগত মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্যকে নিরস্ত্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তত্ত্বাবধানে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এর আগে মিয়ানমার থেকে পালিয়ে আসা ১৭৭ জন সদস্য বর্তমানে নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে এবং তাদের ডাটাবেজ তৈরি করা হয়েছে এবং দ্রুত সময়ে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এর আগে ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিল ১৭৯ জন মিয়ানমার বর্ডার পুলিশ-বিজিপি সদস্যরা। এদের মধ্যে ১৭৭ জন নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে। তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।


আরো খবর