• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিবগঞ্জে ক্যান্সার রোগীদের অর্থ সহায়তা প্রদান 

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

শিবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে  অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে  চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১  আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল ।  উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা   ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সহকারী ভূমি কমিশনার জুবায়ের হোসেন,  মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস প্রমূখ।
 সমাজ কল্যাণ অধিদপ্তরের আর্থিক সহায়তায় ক্যান্সার   ৫৪, কিটনি ৩, লিভারসিরোসিস ৩  মোট ৬০ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।


আরো খবর