• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্বপন হোসেন বাবু (৩৫) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর এক টায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পৌর শহরের কোমল দোগাছী এলাকায় নিলুফা ইয়াসমিন রাইচমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু একই এলাকার বাছের আলী মন্ডল বাচ্চুর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর এক টায় কোমল দোগাছী এলাকায় নিহত বাবুর বাবার মালিকানাধীন ‘ভাই ভাই ট্রেডার্স’ নামের গুড়া চালনি মিল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় চাকায় পিষ্ট হয় বাবু। স্থানিয়রা আদমদীঘি ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা দ্রæত এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর