• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লালপুরে কুকুরের কামড়ে আহত ৮, আতঙ্কে গ্রামবাসী

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক :
নাটোরের লালপুরে কুকুরের কামড়ে শিশুসহ প্রাপ্ত বয়স্করা আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮মার্চ২০২৪) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় উপজেলার বিলমাড়িয়া ও লালপুর ইউনিয়নের ৪ টি গ্রামে বুধবার সন্ধ্যা থেকে রাত ৯ টার মধ্যে  কুকুরের কামড়ে আহত হয়েছেন ৮ জন।
স্থানীয় সূত্রে জানা যায়,  শিশুসহ প্রাপ্ত বয়স্করা কুকুরের আক্রমণের শিকার হলে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য দ্রুত  ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের ভ্যাকসিন ও চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন আহতরা হলেন লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের ওসমান আলীর স্ত্রী জবা (৬০) নবীর উদ্দিনের ছেলে নাজির (৩৫)মৃত্য রহিম উদ্দিনের ছেলে আবদুল কাদের(৪০) মমিনপুর গ্রামের পারভেজ আলীর ছেলে জোবায়ের(৪) বাবুল চৌকিদারের ছেলে লালন (২৯) মিন্টু সরদারের ছেলে আরিফ (৩০) রামকৃষ্ণপুর গ্রামের মৃত্যু বদ্র মন্ডলের ছেলে জামাল (৪৫) ও বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের আজবার আলীর ছেলে রিফাত (৯) স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সকল  আহতদের চিকিৎসা ও ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার পরামর্শ প্রদান করেন। এ ঘটনায় কুকুর আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।


আরো খবর