• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীর সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ মাদক কারবারী আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আজ বুধবার ভোর রাতে গোদাগাড়ীর দিয়ারমানিকচক পশ্চিমপাড়ায় এ অভিযান চালায় র‌্যাব।

Advertisements

আটক মাদক কারবারীর নাম রফিকুল ইসলাম (৪২)। তিনি দিয়াড়মানিকচক এলাকার মোফাজুলের ছেলে। তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী থানার দিয়ার মানিকচক (পশ্চিম পাড়া) গ্রামের মাদক কারবারী রফিকুল ইসলাম তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের একটি দল নৌকাযোগে পদ্মা নদী পেরিয়ে দিয়ে রফিকুল ইসলামের বাড়ি ঘেরাও করে। এসময় রফিকুল ইসলাম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে মাটির তিন ফিট নিচে পুতে রাখা অবস্থায় ১১০গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও হেরোইন বিক্রির প্রায় ৩০হাজার টাকাও তার বাড়ি থেকে উদ্ধার করে র‌্যাব।
রফিকুলকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


আরো খবর