• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেবিতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ২৫ মার্চ দিবাগত রাত ১২.০১ মিনিটে রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপাচার্যের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ রামেবির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।

এরপর ২৬ মার্চ সকালে সূর্যোদয়ের সাথে সাথে রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদের সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন রামেবির রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব, উপ-কলেজ পরিদর্শক ডা. জোহা. মোহম্মদ মেহেরওয়ার হোসেন, জনসংযোগ ও ডিন দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম। সভা সঞ্চালনা করেন, সহকারী রেজিস্ট্রার (চ.দা.) রাসেদুল ইসলাম। এসময় সহকারী কলেজ পরিদর্শক (চ.দা.) নাজমুল হোসাইন, সেকশন অফিসার তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, মাসুম খান, সাকিল আহম্মেদ, সহকারী প্রোগ্রার ফারজানা ফাইজা, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, আরাফ হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা নূর-রায়হান, জাহিদ হাসান, মাহমুদুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবির আহমেদ, আশরাফুল ইসলাম, মেহেদী মাসুদ সানি, আসাদুরর হমান, গোলাম রহমান, নাজমুল আলম ইমনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিন বাদ আসর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে রাজশাহী মেডিকেল ক্যাম্পাস কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। এর আগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে রাত ১১টায় ১মিনিট প্রতিকী“ব্ল্যাকআউট” পালন করা হয়। এরপর এক মিনিট নিরবতা পালন ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।


আরো খবর