• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

Advertisements

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর চন্দ্রিমা থানা পুলিশ গতকাল সোমবার রাতে এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতর নাম রাব্বি হোসেন রুমন (২৯) ।তিনি  রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়ার মো: জয়দুল ইসলাম মিঠুর ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার বিকালে  নগর পুলিশের বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী রুমন তার বাড়িতে গাঁজা বিক্রির জন্য গাঁজাসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের ওই টিম বিকাল ৫ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রুমনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নগরীর শাহমখদুম ও চন্দ্রিমা থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর