• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার 

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের অভিযানে এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত বাগান পুকুর এলাকায় অভিযান চালিয়ে মতিউর রহমান(৬৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। মতিউর রহমান ওই এলাকার মৃত আসাদ আলীর সন্তান।
এজাহার সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল মাদক বিরোধী ও ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার রসুলপুর ইউনিয়নের পুরোহিত বাগান পুকুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বাগান পুকুর এলাকায় অভিযান চালালে পুলিশের উপস্হিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই কারবারি। পুলিশের সদস্যরা তাকে আটক করলে তার কাছে থাকা এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করে পুলিশ।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#


আরো খবর