• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় থেকে পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সুজন আলী ও শাহিন আলী । সুজন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার আকবর আলীর ছেলে। সে বর্তমানে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় বসবাস করে ও শাহিন রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ঠাকুরমারা গ্রামের সেলিম মন্ডলের ছেলে।

নগর পুলিশ জানায়, সুজন আলী ও শাহিন আলীর বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদ্বয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গতকাল ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সুজন আলী কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের এএসআই শাহিন উদ্দিন ও তাঁর টিম গতকাল সকাল সাড়ে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি সুজনকে কাঁঠালবাড়িয়া মোড় থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে কাশিয়াডাঙ্গা থানার এএসআই গোলাম মোস্তফা গতকাল রোববার সকাল পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে ঠাকুরমারা কলোনি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর