• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নওগাঁয় সড়কের পাশে থেকে যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

Advertisements

নওগাঁর আত্রাই-নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকা থেকে মোখলেছুর রহমান (৩৬) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা না সড়ক দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

নিহত মোখলেছুর রহমান উপজেলার রামপুর গ্রামের আলাবক্স সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় গতকাল রোববার ভোর ৫ টার দিকে আত্রাই রেলওয়ে স্টেশনে তার কর্মস্থলে যাবার জন্য বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয় লোকজন আঞ্চলিক মহাসড়কের পাশে তার ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখতে পায়। অনেকেরই ধারণা মহাসড়ক দিয়ে যাবার সময় কোন যানবাহন তাকে ধাক্কা দেয়ায় তার মত্যু ঘটেছে। অপর পক্ষ অনেকেরই ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। সংবাদ পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না সড়ক দুর্ঘটনা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি জিডি করা হয়েছে।


আরো খবর