• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাড়ির সামনে ছাগল বাঁধা কেন্দ্র করে সংঘর্ষ আহত-২; এক নারী গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

আদমদীঘি  প্রতিনিধি:
বগুড়া আদমদীঘিতে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার চাঁপাপুর ইউপির সিংগাহার গ্রামে বাড়ির সামনে ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে সংঘর্ষ লাগে। এ ঘটনায় জাকিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধু ও তার স্বামী আসলাম (৩৭) কে হাসুয়া দিয়ে কুপিয়ে যখম করে প্রতিবেশি হারুন রশিদসহ তার স্ত্রী, ছেলে ও আত্মীয়রা।
স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় জাকিয়া খাতুন ও তার স্বামী আসলামকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাদের কে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত  চিকিৎসক আসলামের ডান চোখ নষ্ট হয়ে গেছে বলে জানান।
এ ঘটনায় আহত আসলামের বোন চাম্পা বিবি (২২ মার্চ) শুক্রবার বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ্য করে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে গত শনিবার (২৩ মার্চ) বিকালে অভিযান চালিয়ে মামলার ৩ নং আসামী মোসলেমা খাতুনকে গ্রেফতার করে রোববার দুপুরে বগুড়া আদালতে প্রেরণ করে আদমদীঘি থানা পুলিশ।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ছাগল বাঁধাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। থানায় মামলা দায়েরর পর এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো খবর