• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে কৃতী নারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী শহরে নারীবান্ধব টয়লেট নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়াটার এইড বাংলাদেশের উদ্যোগে সেফনাউ ক্যাম্পেইন এবং কৃতী নারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়েছে।

Advertisements

শনিবার (২৩ মার্চ) বেলা ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ১৯জন কৃতী নারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়েছে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীবান্ধব টয়লেট প্রকল্প ও সেফনাও ক্যাম্পেইন প্রোগ্রামের ফোকাল পার্সন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সিডিসির নেত্রী ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার জাতীয় ও স্থানীয় পর্যায়ে নারী খেলোয়াড়দের অংশগ্রহণে এ ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় ও রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায়  রাজশাহী মহানগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে নারীবান্ধব টয়লেট স্থাপন পাইলট ভিত্তিক এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেনী সেফনাও (ঝঅঋঊঘঙড)   প্রকল্পের সোস্যাল এ্যাম্বেসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে এ প্রকল্পটি রাজশাহীতে প্রথম বাস্তবায়িত হওয়ায় ওয়াটারএইড বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়।

সভাপতির বক্তব্যে ওয়াহেদুন নবী অনু বলেন, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, সবুজ নগরী রাজশাহী মহানগরী। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন পরিকল্পিতভাবে এ নগরীর উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করার লক্ষ্যে ওয়াটার এইড বাংলাদেশ কাজ করছে। রাজশাহী জেলা স্টেডিয়ামে নারী খেলোয়াড়দের জন্য পৃথক নারীবান্ধব টয়লেট স্থাপন করছে এজন্য  প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রকল্পটি নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট, মসজিদ ও জেলা ক্রীড়া সংস্থায় নারী বান্ধব স্যানিটেশন ব্যবস্থা স্থাপনে গণজাগরনের মাধ্যমে কাজ করছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাজশাহী শহরে নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিতকরণের মাধ্যমে জনদুর্ভোগ দূরীকরণের একটি অভিনব প্রকল্প সেফনাও ((ঝঅঋঊঘঙড)। সেফনাও সার্টিফাইড এই চিহ্নের মাধ্যমে নিশ্চিত হতে পারবেন আপনার নিকটবর্তী টয়লেটটি নারী, শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন নাগরিকবান্ধব কিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম লীড বাবুল বালা, রাজশাহী মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিকা খানম ছবি, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জিয়া হাসান হিমেল, এসএনভির ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ রেজাউল হুদা মিলন, রাসিকের সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার জাতীয় ও স্থানীয় পর্যায়ে নারী খেলোয়াড়বৃন্দ ও বিভিন্ন সিডিসির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো খবর