• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী নগরীর শাহমখদুম থানার মোড়ে মুরগি কেনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায়  কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরীর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম সিফাত (২১)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের রাকিব আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৯ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পবা নতুনপাড়া গাংপাড়া ব্রিজের উপর  অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করে।

এরআগে গত ১ মার্চ দুপুরে শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দোকানদার নূর জামানকে মারপিট করে জখম করে। এছাড়াও আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়।

ওই ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর