• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাফারি পার্কে বিরল প্রজাতির নীলগাই হস্তান্তর

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

সাফারি পার্কে বিরল প্রজাতির নীলগাই হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিরল প্রজাতির একটি নীলগাই হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে বিজিবি’র ঢাকা সেক্টরের কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরে বন অধিদফতরের অধীনস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্যা পাটওয়ারীর নিকট গাইটি হস্তান্তর করেন। এসময় বিজিবি’র পরিচালক (ভেটেরিনারি) আ ন ম আশরাফুল আলম মন্ডলসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা এবং বন অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী হাউসনগর থেকে নীলগাইটিকে উদ্ধার করা হয়। পরে বিজিবি’র তত্বাবধানে ভেটেরিনারিতে চিকিৎসা শেষে বৃহস্পতিবার এটিকে জাতীয়ভাবে সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

Advertisements


আরো খবর