• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে বেয়াই নিহত, আটক -১

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরির আঘাতে আজিবর রহমান (৫০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত আজিবর রহমান ভালাইন ইউনিয়নের বনতসর গ্রামের বাসিন্দা।

Advertisements

এ ঘটনায় নিহতের বেয়াই দেলোয়ার হোসেন (৪৮)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক দেলোয়ার হোসেন একই গ্রামের বাসিন্দা।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, তিন বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সঙ্গে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়। এটি ছিল তাদের ভালবাসার বিয়ে। এ কারণে বিয়ের পর থেকেই উভয় পরিবারের মধ্যে বিরোধ লেগেই ছিল। মেয়ের বাবা দেলোয়ার হোসেন একজন ফল ব্যবসায়ী।

বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেয়। এতে আজিবর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো খবর