• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ধানের গোলা শূন্য, এখন বাড়ছে দাম

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নিয়ামতপুর প্রতিনিধি:

Advertisements

এখন কৃষকের গোলা ধানশূন্য। আর বাজারে দফায় দফায় বেড়ে চলেছে ধানের দাম। গত এক মাস হতে  ধানের জেলা হিসেবে খ্যাত নওগাঁর নিয়ামতপুরে  ধানের দাম বেড়েছে মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা। তবে দাম বাড়লেও এর সুফল পাচ্ছেন না কৃষকেরা।

শুক্রবার উপজেলার কয়েকটি আড়তে  খোঁজ নিয়ে জানা গেল,  প্রতি মণ স্বর্ণা-৫  জাতের ধান ১৩৩০ থেকে ১৩৭০ টাকায় কেনাবেচা হচ্ছে। আর প্রতি মণ ব্রি-৫১ জাতের ধান বিক্রি হচ্ছে ১৩০০-১৩৪০ টাকায়।  ধান মাড়াইয়ের পরপরই স্বর্ণা-৫ জাতের ধানের দাম ছিল ১০৫০-১১০০ টাকা আর  ব্রি- ৫১ জাতের ধানের দাম ছিল ১০২০- ১০৫০ টাকা।

একজন আড়তদার জানালেন, নিয়ামতপুরের কৃষকেরা আমন মৌসুমে স্বর্ণা-৫ আর ব্রি-৫১ জাতের ধান বেশি আবাদ করেন। ধান মাড়াইয়ের পরপরই তারা বেশিরভাগ ধান বিক্রি করে দেন। তারপর আস্তে আস্তে অবশিষ্ট ধান বিক্রি করেন। এখন আমন ধান কেনার মৌসুম প্রায় শেষের দিকে। খুব কম  কৃষকের গোলায় এখন ধান আছে। তাই দাম বাড়তি হলেও অল্প ধান আড়তে বিক্রির জন্য আসছে।

কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ধান আবাদ করেন। কিন্তু যখন সেই ধান বিক্রি করতে যান, তখন দাম কম থাকে। এই সুযোগে ব্যবসায়ীরা মৌসুমের শুরুতেই কৃষকের কাছ থেকে কম দামে ধান কিনে মজুত করতে থাকেন। এরপর কৃষকের ধান ফুরিয়ে গেলে ব্যবসায়ীরা বাড়তি দামে ধান বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা হাতিয়ে নেন।

ভাবিচা গ্রামের কৃষক দেবব্রত প্রামানিক বলেন,  এখন ধানের দাম বাড়লে তো কৃষকের কোনো লাভ নাই। ধান মাড়াইয়ের পরপরই সেচের দাম, সারের দাম, কীটনাশকের দাম, শ্রমিক খরচ, ধান উঠানোর খরচ এসব শোধ করতেই বেশিরভাগ ধান বিক্রি করে দিতে হয়। ধান উঠার সময়ে দাম বেশি পেলে ভালো হয়।
একই গ্রামের কৃষক সুবোধ সরকার বলেন, আমি ৫ বিঘা জমিতে আবাদ করেছিলাম।  সংসার খরচ মেটাতে ধান মাড়াইয়ের পরপরই  অল্প দামে ধান বিক্রি করতে হয়েছে। এখন গোলা খালি হয়ে গেছে, দামও বাড়তি। বাড়তি দাম কৃষকের কোনো উপকারে লাগলো না।


আরো খবর