• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত  পারিবারিক মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর কর্ণহার থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- জমসেদ আলী ও মো: হাসান আলী । জমসেদ আলী রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সরিষাকুড়ি গ্রামের মৃত রিয়াজ আলীর ছেলে ও হাসান আলী একই থানার হুজরিপাড়ার মো: রফিকুল ইসলামের ছেলে।

নগর পুলিশ জানায়,  জমসেদ আলী ও মো: হাসান আলীর বিরুদ্ধে আরএমপি’র কর্ণহার থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কর্ণহার থানা পুলিশ। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানাধীন দারুসা বাজার থেকে গ্রেপ্তার করে।

অপর একটি অভিযানে কর্ণহার থানার   রাত সোয়া ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আসামি হাসান আলীকে তার বাড়ির পাশের একটি দোকান থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর