• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেবিতে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আলোকে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

বুধবার সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে বিকাল পাঁচটায় শেষ হয়। রামেবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন রামেবির রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার ও উপ-কলেজ পরিদর্শক ডা. জোহা. মোহম্মদ মেহেরওয়ার হোসেন। রামেবির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্সস পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন সহকারী রেজিস্ট্রার (চ.দা.) রাসেদুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা.) নাজমুল হোসাইন ও প্রকিউরমেন্ট কনসালটেন্ট রেয়াজাত হোসেন।


আরো খবর