• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে বাসায় ঢুকে জজের ছেলেকে হত্যা, আসামীর মৃত্যুদণ্ড রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী নগরীর মতিহার থানার বুড়ির বাগান এলাকায় থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীর নাম আবু রায়হান (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খোরকপুর লক্ষিপুর এলাকার মৃত বেলাদুল ইসলাম।

নগর পুলিশ জানায়,, গতকাল বুধবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিহার থানার বুড়ির বাগান এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সাড়ে ৯ টায় মতিহার থানার বুড়ির বাগান এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর