• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী অঞ্চলের সেরা ৪২ করদাতাকে সম্মাননা প্রদান

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

রাজশাহী অঞ্চলের সেরা ৪২ করদাতাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী অঞ্চলের ৪২ জন সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে কর অঞ্চল, রাজশাহী। বুধবার সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা দেওয়া হয়। রাজশাহী কর অঞ্চলের অধীন ৫ জেলার ৩৫জন এবং রাজশাহী শহরের ৭জন সেরা করদাতাকে এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে সম্মাননাপ্রাপ্ত তিনজন হলেন-মো. আব্দুল আওয়াল, মো. নাসিমুল গণি খান ও মো. পিপলু ইসলাম। দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন করদাতা হলেন, হেকমত উল্লাহ ও নির্মল কর্মকার। ৪০ বছর বয়সের নীচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হিসেবে সম্মাননা পান পাভেল হোসেন। সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা হিসেবে নূরজাহান বেগম সম্মাননা পান।
এদিকে, রাজশাহী জেলায় ২০২১-২০২২ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ছিলেন ৩ জন। তারা হলেন- মুখলেসুর রহমান, বেলাল উদ্দিন ও কাজী মাহমুদুল হাসান। জেলায় দীর্ঘ সময় কর প্রদানকারী ২ জন হলেন, ড. শামসুন্নাহার ইসলাম ও মোহন কুমার আগরওয়ালা। এছাড়া ৪০ বছর বয়সের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ কর প্রদানকারী করদাতা হয়েছেন, মনিরুল ইসলাম ও সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা শরীফা পারভীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কর অঞ্চল রাজশাহীর কমিশনার মো. নূরুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপীল অঞ্চল রাজশাহীর কমিশনার শামীমুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

Advertisements


আরো খবর