• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে এবার সর্বোচ্চ ফিতরা ২৬৪০, সর্বনিম্ন ৯৫ টাকা

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে জন প্রতি ৯৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। ফিতরা নির্ধারণ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় শাহমখদুম দরগা মাদ্রাসার অফিস কক্ষে প্রফেসর ড. মাওলানা শেখ তৈয়বুর রহমান নিজামীর সভাপতিত্বে রাজশাহীর সর্বস্তরের আলেম ও মুফতিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisements

বৈঠকে রাজশাহীর দ্রব্যমূল্যের হালনাগাদ বাজারদর পর্যালোচনা পূর্বক রাজশাহী অঞ্চলের জন্য ফিতরা নির্ধারণ করা হয় সর্বোচ্চ ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ৯৫ টাকা।

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল খালেক, মাওলানা আবদুল গনী, ড. মাওলানা ইমতিয়াজ আহমদ, মাওলানা মুস্তাফিজুর রহমান, মুফতী আজমল হোসাইন, মাওলানা মিনহাজ উদ্দীন, মুফতী জাকারিয়্যা হাবীবী, মাওলানা আবদুস সামাদ সহ শহরের বিভিন্ন মাদরাসা ও মসজিদের প্রায় অর্ধশতক ইমাম ও আলেম। বাজার সরেজমিনে পরিদর্শন করে প্রাপ্ত দ্রব্যমূল্যের (গড়) ভিত্তিতে নিম্নোক্ত হারে ফিতরা নির্ধারণ করা হয়।

দেখা গেছে, গমের আটা ৫৭ টাকা কেজি দরে ১.৬৫০ গ্রাম হিসেবে ৯৪.০৫ বা ৯৫ টাকা, যব ৭০ টাকা কেজি দরে ৩.৩০০ গ্রাম হিসেবে ২৩১ টাকা, খেজুর (মধ্যম) ৬০০ টাকা কেজি দরে ৩.৩০০ গ্রাম হিসেবে ১৯৮০ টাকা, কিসমিস ৫৪০ টাকা কেজি দরে ৩.৩০০ গ্রাম হিসেবে ১৭৮২ টাকা, পনির ৮০০ টাকা কেজি দরে ৩.৩০০ গ্রাম হিসেবে ২৬৪০ টাকা। এছাড়াও চলতি বছর যাকাতের নেসাব নিয়ে আলোচনা-পর্যালোচনা শেষে পুরাতন রূপার প্রতি ভরি ১২০০ দরে হিসেব এ বছরের যাকাতের নেসাব নির্ধারণ করা হয়েছে ৬৩,০০০।


আরো খবর