• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সমাজকল্যাণমন্ত্রী আগামীকাল রাজশাহী সফরে আসবেন

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

তথ্যবিবরণী :
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, এমপি আগামীকাল (২০ মার্চ) দুই দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। বুধবার সকাল নয়টায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

Advertisements

বেলা এগারোটায় তাহেরপুরে শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে সুধী সমাবেশ ও অসহায়দের হাতে ইদ উপহার তুলে দিবেন। দুপুর আড়াইটায় তাহেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডে তাহেরপুর পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। বিকাল সাড়ে চারটায় বাগমারার জামগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বাগমারা উপজেলা ও তাহেরপুর পৌর আওয়ামী লীগ এবং অন্যান্য ভ্রাতৃপ্রতীম অঙ্গসংগঠনসমূহের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরদিন বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে নয়টায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।


আরো খবর