• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আল-আকসা’য় কর্মরত শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

আল-আকসা’য় কর্মরত শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর অন্যতম আবাসন নির্মাতা প্রতিষ্ঠান আল-আকসা’র পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সিপাইপাড়াস্থ আল-আকসার প্রধান কার্যালয়ে বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো: সালেহ উর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী সহ অন্য কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
কম্বল বিতরণকালে মিজানুর রহমান কাজী বলেন, আমাদের প্রতিষ্ঠানে কর্মকর্তা শ্রমিক ভেদাভেদ করিনা। সকলে একটা পরিবারের মতো। সবাই মিলে এই প্রতিষ্ঠানটিকে আরো সুন্দর করতে চাই। সকলে যদি সকলের পাশে থাকি এই প্রতিষ্ঠান রাজশাহীর গন্ডি ছাড়িয়ে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে।
আমরা করোনার সময় চেষ্টা করেছি সবাইকে কিছুটা হলেও সহযোগিতা করতে। এখন তীব্র শীত রাজশাহীতে। আপনাদের কষ্টের কথা বিবেচনা করেই এবার কম্বল দিচ্ছি সবাইকে। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এসময় তিনি রাজশাহীর অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ করেন তারাও যেনো তাদের কোম্পানীর মতো নিজ নিজ শ্রমিকদের পাশে এসে দাঁড়ান।
চেয়ারম্যান বলেন,আপনারা আমাদের ভাইয়ের মতো। এখানে সবাই সমান। কেউ বিপদে থাকলে আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো। সেই চিন্তা থেকেই এ সহায়তা করা।
কম্বল পেয়ে এই প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ বছরের আয়াতুল্লাহ খমেনী ও এগারো বছর ধরে কাজ করা খায়রুল জানান, সব সময় আল-আকসা আমাদের পাশে ছায়ার মতো থাকে। আজকেও একটা ভালো কাজ তারা করেছে। আমাদের দোয়া থাকবে এই প্রতিষ্ঠান আরো অনেক ওপরে উঠবে। কম্বল বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফজলে রাব্বি।

Advertisements


আরো খবর