• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের পাঠাগারে ইসলামিক ফাউণ্ডেশনের বই প্রদান

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
এবছর সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় একুশে পদকপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের পাঠাগারের জন্য বিভিন্ন ধর্মীয় বই ও ইসলামিক গ্রন্থ উপহার হিসেবে দিয়েছে ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।

Advertisements

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন জিয়াউল হকের হাতে ৫০ হাজার টাকা মূল্যের এসব বই তুলে দেন। একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হকের সেই পাঠাগারে ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন সহীহ হাদিস, ইসলামিক গ্রন্থ ও বই দেয়া হয় জিয়াউল হককে। ২০ হাজারের বেশি বই সমৃদ্ধ পাঠাগারে আরও বই উপহার পেয়ে খুশি জিয়াউল হক। এসময় জিয়াউল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে একুশে পদক তুলে দেয়ার পর আমাকে স্থায়ীভাবে ও বড় পরিসরে পাঠাগার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী ও দেশের মানুষের যে ভলোবাসা ও উপহার পেয়েছি, তাতে জীবিত অবস্থায় আমার পাঠাগার নির্মাণ না দেখে যেতে পারলেও আর কোন আফসোস নাই। ইসলামিক ফাউণ্ডেশনের পক্ষ থেকে এসব বই পেয়ে আরও সমৃদ্ধ হবে আমার পাঠাগার।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, জিয়াউল হকের মতো মানুষ ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। তার সামাজিক ও মানবিক কাজে তার পাশে রয়েছে জেলা প্রশাসন। ইসলামিক ফাউণ্ডেশনের পক্ষ থেকে জিয়াউল হকের পাঠাগারে প্রত্যেক বছর বই উপহার প্রদানের প্রতিশ্রুতি দেন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান। এসময় ইসলামিক ফাউণ্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি/২৪ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জিয়াউল হককে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরো খবর