• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশ সদর দপ্তরে অগ্নি-নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে সদর দপ্তরে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও পানিবাহি গাড়ির সাহায্যে কিভাবে আগুন নেভাতে হয় ও আহত ব্যক্তিদের কিভাবে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করা যায় তা প্রর্দশন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মহানগর পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে। উক্ত মহড়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।


আরো খবর