• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩
রাজশাহীতে ট্রাক-সিএনজি থামিয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর পুঠিয়ায় পণ্যবাহী ট্রাক, সিএনজি ও অটোর গতিরোধ করে চাঁদাবাজির সময় চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এসময় তাদের থেকে নগদ ২ হাজার ১৬০ টাকা ও একটি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। রোববার উপজেলার বানেশ্বর বাজারে মেসার্স রমজান এন্টারপ্রাইজ নামক দোকানের সামনের মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চাঁদাবাজরা হলো- পুঠিয়া উপজেলার কুটিপাড়ার মৃত ওয়াইজ উদ্দিনের ছেলে শফিউল্লাহ (৫০), নামাজগ্রাম গ্রামের মৃত মহসিন আলী বাচ্চুর ছেলে জাহিদ হাসান (৩৬) ও চারঘাট উপজেলার তাতারপুর এলাকার আব্দুর রাহেদের ছেলে বাবু মন্ডল (৩৯)। সোমবার র‌্যাব-৫ অধিনায় মুনিম ফেরদৌসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর ১টার দিকে জনৈক ব্যক্তি মোবাইলে জানায় কয়েক জন চাঁদাবাজ চাঁদার দাবিতে তার পণ্যবাহী মিনি-ট্রাকসহ ড্রাইভারকে বানেশ্বর বাজারে মেসার্স রমজান এন্টারপ্রাইজ দোকানের সামনে আটকে রেখেছে এবং ড্রাইভারকে মারধর করছে। পরে র‌্যাবের টহল টিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায় এবং চাঁদাবাজের মূলহোতাসহ তিন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় ও ভুক্তভোগী ড্রাইভারসহ পণ্যবাহী মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পণ্যবাহী গাড়ি/ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় এবং চাঁদা না দিলে ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ি ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করে চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধা প্রদানের বিষয়টি স্বীকার করে। আসামিদের বিরুদ্ধে পুঠিয়া থানায় চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়েছে বলেও র‌্যাবের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Advertisements


আরো খবর