• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবায় সামাজিক সংগঠন ‘এসো বদলে যাই’র আত্মপ্রকাশ

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহীর পবায় এসো বদলে যাই সামাজিক সংগঠনের উদ্বোধন এবং সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার(১৭ ই মার্চ) বিকেলে নওহাটা পবা থানা মোড়ে এসো বদলে যাই সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর)  আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।

এসো বদলে যাই সামাজিক সংগঠনের চেয়ারম্যান প্রভাষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান বিপ্লব এর তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, পবা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন ডাবলু, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারী খান, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুর রশিদ, নওহাটা পৌরসভা সাবেক আওয়ামী লীগ নেতা বাবলু হোসেন, বড়গাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন, নওহাটা পৌরসভার ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান, পৌরছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকু সহ স্থানীয় সুধীজন।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান বেলুন উড়িয়ে এসো বদলে যাই সামাজিক সংগঠনের এবং পলিথিন বিশুদ্ধকরণ মেশিনের উদ্বোধন করেন।


আরো খবর