• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোয়াল ঘরের শিকল কেটে গরু চুরি, গ্রেপ্তার ৩

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

গোয়াল ঘরের শিকল কেটে গরু চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী নগরীতে গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চোরদের কাছ থেকে চুরি হওয়া দুইটি গরুও জব্দ করে নগরীর পবা থানা পুলিশ। সোমবার সোমবার দিনভর অভিযান চালিয়ে আসামি মাহাবুব, সাইফুল ও আবু বাক্কারকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন রাজশাহী নগরীর কর্ণহার থানার ধর্মঘাটা স্কুলপাড়ার জাকারিয়ার ছেলে মাহাবুব ইসলাম (৩২), বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরার তানছের মন্ডলের ছেলে মাহাবুল ইসলাম সাইফুল (৫৮) ও একই গ্রামের মৃত ওয়াহেদের ছেলে আবু বাক্কার (৬০)।
ঘটনার বিবরণ দিয়ে রফিকুল আলম জানান, গত ১৯ ডিসেম্বর দিনগত রাতে পবা থানার বাগধানী গ্রামের শামীম রানার গোয়াল ঘরের শিকল কেটে একটি ষাঁড় গরু এবং একটি গাভী চুরি করে নিয়ে যায়। শামীম রানার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পবা থানায় একটি চুরির মামলা রুজু হয়। পরবর্তীতে পুলিশের এক টিম চোরাই গরু উদ্ধার ও চোরদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মাহাবুব, সাইফুল ও আবু বাক্কারকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের দেওয়া তথ্যমতে সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামের ইদ্রিস আলীর ছেলে চোর চক্রের আরেক সদস্য পলাতক আসামি তোফার বাড়ি থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Advertisements


আরো খবর