• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রামেবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

আজ ১৭ মার্চ (রোববার) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে এ দিন সূর্যোদয়ের সাথে সাথে রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উপাচার্যের পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ রামেবির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন রামেবির পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান।

এসময় রেজিস্ট্রার (অ.দা.) ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব, উপ-কলেজ পরিদর্শকডা. জোহা. মোহম্মদ মেহেরওয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার (চ.দা.) রাসেদুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক (চ.দা.) নাজমুল হোসাইন, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন, সেকশন অফিসার শাহারিয়ার ইসলাম, তানভীর আহমেদ, রেজাউল উদ্দিন, মাসুম খান, সাকিল আহম্মেদ, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, আরাফ হোসেন, মাহমুদুর রহমান, ব্যক্তিগত কর্মকর্তা নূর-রায়হান, জাহিদ হাসান, মাহমুদুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কবির আহমেদ, আশরাফুল ইসলাম, সিমা আক্তার, মেহেদী মাসুদ সানি, গোলাম রহমান, আসাদুর রহমান, সানজিদা হান্নান, নাজমুল আলম ইমনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আরো খবর