• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পুলিশ কমিশনারের শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম। ।

আজ রোববার সকালে রাজশাহী বঙ্গবন্ধু চত্বরে (সিঅ্যান্ডবি মোড়)- বঙ্গবন্ধুর ম্যুরালে এ শ্রদ্ধা জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

দিনটি উপলক্ষ্যে সারাদেশের মতই রাজশাহী বঙ্গবন্ধু চত্বর (সিঅ্যান্ডবি মোড়) বঙ্গবন্ধুর ম্যুরালে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

পরবর্তীতে সকাল ১০ টায় পুলিশ কমিশনার রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যোগদেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মহান মুক্তিযুদ্ধে ও জাতিগঠনে বঙ্গবন্ধুর অবদানসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন।


আরো খবর