• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও গাঁজাসহ আটক ৩

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ ও গাঁজাসহ আটক ৩

নওগাঁ প্রতিনিধি
র‌্যাবের পৃথক অভিযানে নওগাঁর বদলগাছী থানার পাহাড়পুর এলাকা থেকে ১শ ১০ লিটার চোলাই মদসহ মনোরঞ্জন সরদার (৪৫) ও জয়পুরহাটের পাঁচবিবি থানার কালিরবাজার এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ মামুনুর রশিদ মামুন (৩৫) এবং মাহফুজুর রহমান নয়ন (২৭) নামের ৩ জন যুবককে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ৬টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর গ্রামের মৃত নরেশ সরদারের ছেলে মনোরঞ্জন সরদারকে আটক করে এবং একই দিন রাত সাড়ে ১১ টার দিকে গাঁজাসহ জয়পুরহাটের রারকান্দি গ্রামের মোঃ আবু তাহেরের ছেলে মোঃ মামুনুর রশিদ মামুন ও একই উপজেলার কলন্দরপুর গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ মাহফুজুর রহমান নয়নকে হাতেনাতে আটক করে।
র‌্যাব আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ ও গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁর বদলগাছী থানায় ও জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের পূর্বক সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisements


আরো খবর