• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিয়ামতপুরে চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নিয়ামতপুর প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুরে পৃথক অভিযান চালিয়ে  চোলাই মদ ও গাঁজাসহ দুইজন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামে ও শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঝিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে  ২০ লিটার চোলাই মদ ও ২৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার  আঘোর গ্রামের কালী দাস মূর্মু(৩৪) ও  ঝাঝিরা গ্রামের গবিন্দ ওরফে ভোগত (৭০)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তরকৃতদের কাছ থেকে  চোলাই মদ ও গাঁজা উদ্ধার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো খবর