• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী ২ ভাইয়ের মৃত্যু

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক  :
বগুড়ার শিবগঞ্জে বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ী দুইভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চণ্ডিহারা হাট সংলগ্ন ওমরাপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisements

নিহতরা হলেন- বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়ার মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাসেম (৫২) ও মৃত ফয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে জাইদুল ইসলাম (৬০)। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভটভটিতে গরু নিয়ে ওই দুইভাই মহাস্থানের দিকে যাচ্ছিলেন। ভটভটির সামনে চালকের আসনের দুই পাশে তারা বসেছিলেন। দুপুর ১টার দিকে ওমরাপুরি এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস পেছন থেকে ভটভটিতে ধাক্কা দেয়। এতে সামনের আসনে থাকা দুইভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল জানান, ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার সদস্যরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো খবর