• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী মহানগরীতে পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও তাদের আটক করে। অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলো হলো- নাজমুল ইসলাম (৩০),  মাহফুজুর রহমান (৩৮) ও পরিতোষ ঘোষ (৫৬)। নাজমুল ইসলাম রাজশাহী নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়ার  আ: মতিনের ছেলে, মাহফুজুর রহমান বোয়ালিয়া থানার হেতেমখাঁর মৃত আ: মতিনের ছেলে ও পরিতোষ একই থানার কুমারপাড়ার মৃত জিতেন্দ্রনাথ ঘোঘের ছেলে।

নগর পুলিশ জানায়- গতকাল বুধবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের দল রাত পৌনে ১০ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় অভিযান চালিয়ে  নাজমুল ইসলাম ও মাহফুজুর রহমানকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

অপরদিকে, রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে  অভিযান পরিচালনা করে পরিতোষ ঘোষকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক করা হয়।

আটককৃতদের নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর