• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

Advertisements

রাজশাহী মহানগরীর বড় কুঠির এলাকা থেকে  নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- ফরিদ হোসেন (২৬),  আরমান শেখ (২৫), মাইফুল শেখ (৪৭),  মোরাদ শেখ (৪০), তাজুল ইসলাম রবিন (২৪) ও  আলীম জামান রিগেন (২৪)। তারা সকলেই বোয়ালিয়া মডেল থানার বড় কুঠির এলাকার বাসিন্দা।

নগর পুলিশ জানায়,, গতকাল বুধবার নগরীর বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীর  দিকনির্দেশনায়  পুলিশের িএকটি দল মহানগর এলাকায় মোবাইল ডিউটি করছিলো। এসময় পুলিশের ওই দল জানতে পারে  নগরীর বড় কুঠির এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

এমন সংবাদের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ওই দল রাত সাড়ে ১০টায় বড় কুঠির এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেআদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর