• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বেনাপোল বন্দর দিয়ে ২০০ মেট্রিক টন আলু আমদানি 

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক :

Advertisements
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম।

এ আলুর চালানটি আমদানি করেছে ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ বাংলাদেশ নামে আমদানি কারক এবং ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান।

ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি মাসুম বিল্লা জানান, বুধবার (১৩ মার্চ) রাতে তাদের ভারতীয় আট ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানি করেছে। যার প্রতি মেট্রিক আলু আমদানি করতে খরচ পড়ছে ১৯৪ মার্কিন ডলার। এছাড়া আলুর চালানটি আগামী রোববার (১৭ মার্চ) খালাস হবে।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল ইসলাম বলেন, ১৩ মার্চ রাতে ভারতীয় আটটি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এ আলুর চালানটি বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছে ট্রান্সমেরিন লজিস্টিক লিমিটেড সিঅ্যান্ডএফ এজেন্ট নামে একটি প্রতিষ্ঠান। এবং এ আলুর চালানটি দ্রুত খালাস দিতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।


আরো খবর