• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements
চার শিফটে ৬৪ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ হাজার ৫৯১ জন।

ফলে গড় কৃতকার্যের হার ৩৮.৭৬ শতাংশ।
বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডিন কমপ্লেক্সে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে জানান, এ ইউনিটের ভর্তি পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হয়। এতে প্রথম শিফটে ১৭ হাজার ১২১ জন উপস্থিতির মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ৯০৯ জন পরীক্ষার্থী, দ্বিতীয় শিফটে ১৭ হাজার ১৩৫ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬৮০ জন, তৃতীয় শিফটে ১৭ হাজার ১৫৭ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪ হাজার ৮১৬ জন ও চতুর্থ শিফটে ১৭ হাজার ১৯৪ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ হাজার ১৮৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ভর্তি সংক্রান্ত রাবির https://application.ru.ac.bd এই ওয়েব সাইটে লগইন করে ভর্তিচ্ছুরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। এজন্য ভর্তি পরীক্ষার রোল ছাড়াও এসএসসি ও এইচএসসির রোল নম্বর প্রয়োজন হবে।
প্রকাশিত ফলাফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে তা সংশোধন করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক।

গত ৬ মার্চ রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ৬০৭ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এতে ন্যূনতম পাস নম্বর ৪০।


আরো খবর