• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে পুলিশের অভিযানে হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

Advertisements

রাজশাহী মহানগরীর কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কাটাখালী থানা পুলিশ গত মঙ্গলবার রোতে এ অভিযান চালায় পুলিশ।

গ্রেফতারকৃতরা জনি আলী (২৬), সাদেকুল ইসলাম লালন (২৯) ও টুটুল (৩৭)। জনি রাজশাহী নগরীর কাটাখালী থানার কাপাশিয়া পালপাড়ার কাচু আলীর ছেলে, সাদেকুল কাপাশিয়া মৃধাপাড়ার বাবলু শেখের ছেলে ও টুটুল বেলপুকুর থানার জামিরা মোল্লাপাড়ার আব্দুল হামিদের ছেলে।

নগর পুলিশ জানায়,  মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়ের তত্ত্বাবধানে পুলিশের একটি দল  ওয়ারেন্ট আসামী ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে পুলিশের দল মঙ্গলবার রাত ৯ টায় কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে জনি ও সাদেকুলকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

অপরদিকে রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার দালালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তারকৃতর কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর