• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পিএইচ.ডি. ডিগ্রি লাভ

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরে অবস্থিত প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের (কলেজ প্রস্তাবিত) প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেন সম্প্রতি পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন।

Advertisements

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.এ.কে.এম রাশেদুজ্জামান-এর তত্ত্বাবধানে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হতে ২৯ জানুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ১২৭ তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রম ও গত ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে অনুষ্ঠিত ২৬২ তম সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে তিনি পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বাংলা জাতীয় দৈনিকের ভূমিকা (১৯৭১-২০০৫)।’

মো. ইব্রাহীম হোসেন রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সাবেক উপাধ্যক্ষ প্রফেসর মো. ইসমাইল হোসেনের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। তিনি সকলের দোআ প্রার্থী।


আরো খবর