• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় গলায় ফাঁস দিয়ে অনার্সের শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় গলায় ফাঁস দিয়ে রুকাইয়া ইরা (২৩) নামের এক অনার্সে পড়ুয়া শিক্ষার্থী আতœহত্যা করেছে। সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ শয়ন ঘরে সে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা নওদাপাড়া গ্রামে।

Advertisements

জানা যায়, লালপুর উপজেলার সোব গ্রামের ইয়াসিন আলীর  ইংরেজিতে অর্নাস পড়ুয়া মেয়ে রুকাইয়া ইরার বিয়ে হয় বাঘা উপজেলার দিঘা নওদাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে পাভেল আহম্মেদের সাথে।

বিয়ের পর থেকে তাদের ঘরে নাবিসা ইয়ানা নামের ৮ মাস আগে কন্যা সন্তান আসে। বর্তমানে রুকাইয়া ইরা চার মাসের অন্তসত্তা। মেয়েকে দেখতে বাবা ইয়াসিন আলী ও মা রুমানা বেগম জামাই পাভেল আহম্মেদের বাড়িতে আসে। এরপর মেয়ের সামনে বাবা মাকে অপমান করে জামাই। বাবা মাকে অপমান করা সহ্য করতে না পেরে নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাজশাহী মেডকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মেয়ের বাবা বাদি হয়ে মঙ্গলবার (১২ মার্চ) একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। একটি অভিযোগও পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর