• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী এডিটরস ফোরামের কমিটি গঠন

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
রাজশাহী এডিটরস ফোরামের কমিটি গঠন
রাজশাহী এডিটরস ফোরামের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

Advertisements

রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত ‘রাজশাহী এডিটরস ফোরামের’ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ দৈনিক সানশাইনের ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, দফতর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার।

রাজশাহী এডিটরস ফোরামের কমিটি

রাজশাহী এডিটরস ফোরামের কমিটি

সদস্যরা হলেন, দৈনিক বার্তার সম্পাদক এসএম কাদের, দৈনিক সোনারদেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবার রহমান, দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক রাজবার্তার সম্পাদক মজিবুল হক বকু, দৈনিক উপচারের সম্পাদক ড. মোহাম্মাদ আবু ইউসুফ সেলিম, দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম। সোমবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।

সোমবার বিকেলে রাজশাহী এডিটরস ফোরামের অস্থায়ী কার্যালয়ে সম্পাদকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন হয়। সভায় রাজশাহীর স্থানীয় সংবাদপত্রের মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

আরএস/এসএস


আরো খবর