• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ছাত্রলীগ নেতার মদ সেবনের ভিডিও ভাইরাল

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
রাজশাহীতে ছাত্রলীগ নেতার মদ সেবনের ভিডিও ভাইরাল
রাজশাহীতে ছাত্রলীগ নেতার মদ সেবনের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান সোহানের মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ওই ছাত্রলীগ নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল হলে এলাকায় বেশ সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া এক মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতেই ছাত্রলীগ নেতা হাসানুর রহমান সোহানকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে গান গাইতে দেখা যায়। এক মিনিট পরে সামনে মদ সদৃশ বোতল দেখিয়ে একজনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় গানের সঙ্গে মাথা নাড়াতে থাকেন সোহান।

Advertisements

ভিডিওতে থাকা মদের বোতল যুক্ত করা কি না প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটা সঠিক কি না জানি না। তবে ভিডিও এডিট করা। আমার ওই বন্ধুর সঙ্গে একটা বিষয় নিয়ে ঝামেলা হয়। পরে প্রতিহিংসা করে ষড়যন্ত্রমূলক একটা ভিডিও ছড়িয়েছে। জেলা ছাত্রলীগের অনেকগুলো প্রার্থী হয়েছে। সেজন্য আমার প্রতিপক্ষ যড়যন্ত্রমূলকভাবে কাজটা করেছে। এটার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না। আমি ঢাকায় আছি। রাজশাহী গিয়ে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবো, কারণ আমার মানহানি করা হয়েছে।’

এ ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত সানোয়ার পারভেজ পুলক বলেন, ‘আমার জানা নেই। ভিডিও, নাম-পদবিসহ বিস্তারিত আমাকে পাঠিয়ে দেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমরা সবকিছু যাচাই-বাছাই করে দেখবো। বিতর্কিত কেউ পদে আসতে পারবে না। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে যারা সাংগঠনিক তাদেরকেই নেতৃত্বে আনা হবে।’


আরো খবর