• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীর আওয়ামী লীগ কর্মী নয়লাল হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মী নয়নাল উদ্দিনের হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নিউ মার্কেট সামনে সচেতন রাজশাহীর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। গত ১২ ডিসেম্বর রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহল থেকে নয়নাল উদ্দিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এই থিম ওমর প্লাজার প্রথম থেকে সপ্তম তলা পর্যন্ত শপিংমল। আর সপ্তম থেকে দশম তলা পর্যন্ত অ্যাপার্টমেন্ট রয়েছে। ভবনের ১০ তলার একটি অ্যাপার্টমেন্টে থাকেন ফারুক চৌধুরী। ভবনের পাশেই সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে নয়লালের মরদেহ উদ্ধার করা হয়। প্রশ্ন হচ্ছে, যেখানে একটি পশু সেই কার্যালয় প্রবেশ করতে গেলে অনুমতি প্রয়োজন হয়! সেখানে নয়লাল কিভাবে সেখানে প্রবেশ করলো? কেন তার মরদেহ ম্যানহলের ভেতরে পড়েছিলো? এটি স্পষ্ট একটি হত্যাকাণ্ড। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই খুনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা ।
মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুজ্জামান শফিক, আব্দুল ওয়াহেদ খান টিটু, রকি কুমার ঘোষ, মাহমুদ হাসান রাজীব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব প্রমুখ।

Advertisements

 


আরো খবর