• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা শনিবার

রিপোর্টার নাম:
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

Advertisements

আগামীকাল শনিবার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষ্যে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে জসীম উদ্দীন হায়দার জানান, আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল দশ’টায় জেলা শিল্পকলা একাডেমিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে প্রাথমিকভাবে নির্বাচিত ১০ জনের মধ্যে থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে ২৫ হাজার টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হবে। এ ছাড়া রাজশাহী বিভাগের ৮ জেলা থেকে নির্বাচিত অপর ৩৫ জন জয়িতাকে ৫০০০ টাকা, সনদ, ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেওয়া হবে। তিনি আরও জানান, অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।


আরো খবর